ঢাকা, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ | ই-পেপার

ডিএমপির অভিযানে ৫০৪ জন গ্রেপ্তার, মামলা ৩৫

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১১:১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৩৫টি মামলা হয়েছে।

রোববার (৯ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ৩৯ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ৭২ জন, তেজগাঁওয়ে ৬৬ জন, মিরপুরে ১৪৪ জন, গুলশানে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪০ জন এবং গোয়েন্দা বিভাগে সাতজন রয়েছেন।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫টি ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন এবং ৪৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, একটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র, একটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি হ্যাক্সো ব্লেড ও একটি কেঁচি।

পুলিশের অভিযানে পাঁচটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ, একটি পানির মোটর, তিনটি ফয়েল পেপার, একটি গ্যাস লাইট, একটি ১০ টাকার নোট এবং মাদক বিক্রির ৮ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডিএমপির অভিযানে ৫০৪ জন গ্রেপ্তার, মামলা ৩৫

আপডেট সময়ঃ ১১:১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬