ঢাকা, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ | ই-পেপার

দক্ষিণ চট্টগ্রামের এক অসহায় ও আশ্রয়হীন পরিবারের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে “চট্টলা ব্লাড ডোনার্স ক্লাব” এবং “হাসিমুখ পরিবার”

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ৫৯ বার পড়া হয়েছে

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি : সম্প্রতি বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার সময় সংগঠন দুটির নজরে আসে এক বৃদ্ধা মায়ের করুণ অবস্থা। স্বামী ও পুত্রহীন এই মা তার দুই মেয়েকে নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছিলেন। সাম্প্রতিক বন্যায় তার একমাত্র মাথা গোঁজার ঠাঁই বাড়িটিও পুরোপুরি ভেঙে যায়, ফলে তারা খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হন।

এই অসহায় পরিবারের দুঃখ-দুর্দশা দেখে সংগঠন দুটির সদস্যরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন এবং আব্বাস উদ্দিন ও তোফায়েল আহমদের নেতৃত্বে একদল মানবিক মানুষ অক্লান্ত পরিশ্রম করে মায়ের জন্য নতুন একটি স্বপ্নের বাড়ি তৈরি করে দেন। নবনির্মিত এই বাড়িটির নামকরণ করা হয়েছে “শান্তির নীড়”। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনগুলোর সদস্যরা বৃদ্ধা মায়ের হাতে বাড়ির চাবি হস্তান্তর করেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে “চট্টলা ব্লাড ডোনার্স ক্লাবের” এডমিন তোফায়েল আহমেদ এবং “হাসিমুখ পরিবারের” আহবায়ক আব্বাস উদ্দিন বলেন, “বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি এই অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।” তাঁরা সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিবর্গকে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
“চট্টলা ব্লাড ডোনার্স ক্লাব”র অর্থায়নে এবং “হাসিমুখ পরিবার”র সার্বিক সহযোগীতায় কাজটি সম্পন্ন করা হয়।
উল্লেখ্য চট্টলা ব্লাড ডোনার্স ক্লাব এবং হাসিমুখ পরিবার দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান, বন্যা ও ঘূর্ণিঝড় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, রোহিঙ্গাদের সহযোগীতা, শিক্ষা ও স্বাস্থ্যসহ নানা সামাজিক ও মানবকল্যাণ মূলক কাজ করে আসছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দক্ষিণ চট্টগ্রামের এক অসহায় ও আশ্রয়হীন পরিবারের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে “চট্টলা ব্লাড ডোনার্স ক্লাব” এবং “হাসিমুখ পরিবার”

আপডেট সময়ঃ ০৭:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬