ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

সয়াবিন তেলে সিসা থাকার খবর অপপ্রচার: বাণিজ্যমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে

দেশের বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেলে মাত্রাতিরিক্ত সিসাসহ (লেড) বিভিন্ন বিষাক্ত ভারি ধাতু থাকার খবরকে অপপ্রচার বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, সয়াবিন তেলে ক্ষতিকর ভারি ধাতু থাকার বিষয়ে খবর প্রকাশের পর ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় দেশের বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেলে ক্ষতিকর ধাতু বা সিসার উপস্থিতি পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের বাজারে থাকা সয়াবিন তেল বিশুদ্ধ এবং এতে ক্ষতিকর ধাতু বা সিসা নেই। এ বিষয়ে ছড়িয়ে পড়া খবরকে তিনি অপপ্রচার হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নানা নেতিবাচক খবরের মধ্যে এটি একটি ইতিবাচক তথ্য। তাঁর দাবি, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভোক্তারা সয়াবিন তেল ব্যবহারের ক্ষেত্রে আশ্বস্ত হতে পারবেন।

বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিসি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সয়াবিন তেলে সিসা থাকার খবর অপপ্রচার: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময়ঃ ০৩:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬