২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২
- আপডেট সময়ঃ ০১:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মামলা করা হয়েছে ৬২টি।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৯, লালবাগ বিভাগ ৫৮, ওয়ারী বিভাগ ৭৪, মতিঝিল বিভাগ ৩৯, তেজগাঁও বিভাগ ৭১, মিরপুর বিভাগ ১২৭, গুলশান বিভাগ ২৩, উত্তরা বিভাগ ৫১ এবং এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
তিনি জানান, অভিযানকালে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১৬৩৩ পিস ইয়াবা, ২ দশমিক ৫ গ্রাম হেরোইন, ৫টি মোবাইল, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রয়ের ৪৭ হাজার ৯০ টাকা, ২টি বিস্ফোরিত স্মোক বোমার খোসা ও ৮টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
























