সর্বশেষঃ
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৫:২০:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৮ জন।
আজ রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৪ জন, সিলেট বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন ও খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন রোগী ভর্তি হয়েছে।
একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।
ট্যাগস :



















