ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬ | ই-পেপার

দিনরাত ষড়যন্ত্র হচ্ছে, সফল হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:৩৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
  • / ৬৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
একটি প্রতিক্রিয়াশীল মহল বিভিন্ন ঘটনার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি আরও বলেন, সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা এবং দেশকে এগিয়ে নেওয়া তাদের সহ্য হচ্ছে না বলেই তারা একের পর এক ষড়যন্ত্র করছে। রোববার দুপুরে ধামরাইয়ের বাথুলী এলাকায় ইফাদ অটোস লিমিটেড কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দীর্ঘদিন ধরে যারা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে রাতদিন ষড়যন্ত্র করছে, তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। কারণ সরকারের বিভিন্ন সংস্থা ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মকা- সম্পর্কে সতর্ক রয়েছে। বছরে ১২ হাজার গাড়ি সংযোজনের লক্ষ্য নিয়ে ২০১৭ সালে ধামরাইতে ইফাদ অটোস লিমিটেডের সংযোজন কারখানা চালু হয়। কারখানাটিতে ভারতের অশোক লেল্যান্ড ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি তৈরি হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইফাদ ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। আধুনিক প্রযুক্তি সুবিধা সম্বলিত গাড়ি সংযোজন এবং এসি, নন-এসি বাসের বডি ও ট্রাকের কেবিন প্রস্তুত কারখানার কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থান এবং জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখায় তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বেনজীর আহমেদ, ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দিনরাত ষড়যন্ত্র হচ্ছে, সফল হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময়ঃ ০৭:৩৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১