ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | ই-পেপার

আমি নোবেল না পেলে সেটা যুক্তরাষ্ট্রের জন্য অপমান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময়ঃ ০১:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ৩১১ বার পড়া হয়েছে

নোবেল শান্তি পুরস্কার না পেলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একই সঙ্গে অপরাধ ও অভিবাসন সমস্যাকে তিনি “অভ্যন্তরীণ যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন যুদ্ধ ও সংঘাতের মীমাংসায় নিজেকে নেপথ্য ভূমিকার দাবিদার উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমি নোবেল পুরস্কার পাব? অবশ্যই না। ওরা সেটা দিয়ে দেবে এমন কাউকে, যে কিছুই করেনি। এটা আমাদের দেশের জন্য বিরাট অপমান।’

মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ভেতর থেকেই এক ধরনের যুদ্ধে জড়িয়ে পড়েছে। অপরাধ ও অভিবাসন সমস্যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন বেশ কয়েকটি শহরে অপরাধ দমনে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

ট্রাম্প আরও বলেন, “আমরা একে একে সব ঠিক করব। আর এ কাজের বড় অংশের দায়িত্ব নিতে হবে আপনাদের মধ্যে অনেককে। এটাও যুদ্ধ, এটা ভেতর থেকে আসা যুদ্ধ।’

তিনি জানান, ইতোমধ্যেই সেনাদের জন্য বিশেষ কুইক রিঅ্যাকশন ফোর্স গঠনের নির্দেশে স্বাক্ষর করেছেন তিনি। তার ভাষায়, “কারণ এটা ভেতরের শত্রু, আর নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই আমাদের সামলাতে হবে।’

এসময় সংবাদমাধ্যমের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। সাংবাদিকদের “অসম্মানিত ও ঘৃণ্য ব্যক্তি’ বলেও আখ্যা দেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

আমি নোবেল না পেলে সেটা যুক্তরাষ্ট্রের জন্য অপমান: ট্রাম্প

আপডেট সময়ঃ ০১:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫