সর্বশেষঃ
কোনো কর্মকর্তা দুর্নীতি করলে চাকরি যাবে, মামলাও হবে: আইনমন্ত্রী
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০১:৪৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
আইনমন্ত্রী অ্যাড. মো. আসাদুজ্জামান বলেছেন, কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে তার শুধু চাকরিই যাবে না বরং তার বিরুদ্ধে মামলাও হবে। সংবিধানে ১৩৩টি বিল আছে প্রত্যেকটি অধ্যাদেশই আমরা বাস্তবায়ন করব।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মো. আসাদুজ্জামান বলেন, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় এ সরকার বদ্ধ পরিকর। নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আর এদের যদি কেউ শেল্টার দেয় তাদের শেকড় উপড়ে ফেলা হবে। সরকার আইনসংগতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর।
ট্যাগস :




















