নরসিংদীর শিবপুরে আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে ১৫ লক্ষ টাকার ৫ টি গরু চুরি।
- আপডেট সময়ঃ ০৬:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১২৯ বার পড়া হয়েছে
মোঃ মনসুর আলী শিকদার: নরসিংদীর শিবপুর থানার লাখপুর গ্রামে কোরবানি ঈদকে সামনে রেখে গরু চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, শিবপুর থানার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে গরুর খামারী ও নরসিংদী জজকোর্টের আইনজীবী এডভোকেট মিজানুর রহমান নাজির আরমান সাহেবের গ্রামের বাড়ি লাখপুর থেকে গতকাল সোমবার ভোর রাত ৩ টা থেকে ৪ টার মধ্যে রাখাল গভীর ভাবে ঘুমিয়ে পড়লে ঘরের ১১ টি তালা ভেঙ্গে ১৫ লক্ষ টাকা মূল্যের ৫ টি গরু অজ্ঞাত নামা চুর বা চুরেরা নিয়ে যায়। রাখাল গুম থেকে জেগে চুরির ঘটনা দেখে মালিক আইনজীবী আরমান সাহেব কে খবর দেন।
এঘটনার সংবাদ পেয়ে এডভোকেট মিজানুর রহমান নাজির আরমান চুরের কোন সন্ধান না পেয়ে শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিবপুর থানার পুলিশ কোন চুরকে আটক বা কোন গরু উদ্ধার করতে পারে নি। পুলিশ এ ঘটনার পর কোন সন্ধান করতে না পারায় আইনজীবী আরমান সাহেব অত্যন্ত দুঃখু প্রকাশ করেছেন। আইনজীবী আর ও জানান কুরবানী ঈদ উপলক্ষে বিক্রি করার জন্য গ্রামের বাড়িতে ৫ টি গরু লালন পালন করতে ছিলেন। অনাকাঙ্ক্ষিত ভাবে চুরেরা ৫ টি গরু নিয়া যায়। তিনি আর ও জানান,এ ঘটনার ২ মাস আগে শিমুলিয়া গ্রামের সিরাজ মিয়ার ২ টি গরু চুরি হয়।

























