ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬ | ই-পেপার

সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৬:২১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১০ রান। প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে ২৭৮ রান করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে নাহিদ রানা ও তাসকিন আহমেদের গতি আর তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের স্পিনে বিভ্রান্ত হয়ে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর আজম।

বাংলাদেশ দলের হয়ে তিনটি করে উইকেট নেন নাহিদ রানা ও তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

প্রথম ইনিংসে পাওয়া ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১০ রান। ৬৪ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৫২ রান করে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

আপডেট সময়ঃ ০৬:২১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬