ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

দেশে ফিরলো ইতিহাসগড়া নারী দল

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৪:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • / ৭৭৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :
জিম্বাবুয়ে থেকে সফল মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লক্ষ্য ছিল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। তা সঙ্গে করে নিয়েই দেশে ফিরেছেন নিগার সুলতানা জ্যোতি, রোমানা আহমেদ, সালমা খাতুনরা।
বুধবার বাংলাদেশ সময় পৌনে ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ নারী দলকে বহনকারী বিমান। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে প্রায় তিনদিনের লম্বা ভ্রমণের পর দেশে ফিরতে পারলেন তারা।
গত ২৮ নভেম্বর জিম্বাবুয়ে থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছিল বাংলাদেশ নারী দল। নামিবিয়া থেকে ওমানের মাসকাট হয়ে দেশে ফিরতে পেরেছেন তারা। জিম্বাবুয়ে থেকে আসায় দেশে ফেরার পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে নারী দলের সদস্যদের।
বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে নভেম্বরের শুরুতে জিম্বাবুয়ে গিয়েছিল নিগার সুলতানা নেতৃত্বাধীন দল। সেখানে প্রথমে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকয়টি ম্যাচই জেতে বাংলাদেশ নারী দল।
যা বিশ্বকাপ বাছাইয়ের জন্য দেয় বাড়তি আত্মবিশ্বাস।
পরে বাছাইয়ের ম্যাচ খেলতে নেমে প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে নিজেদের মিশন শুরু করেন সালমা-রোমানা-জাহারানারা।
পরের ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে আরও এক ধাপ এগিয়ে যায় তারা। কিন্তু বৃষ্টি আইনে থাইল্যান্ডের কাছে হেরে যায় তৃতীয় ম্যাচ। তবু ভালোভাবেই বেঁচে ছিল সুপার সিক্স খেলার আশা।
গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ছিল স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে। কিন্তু সেই ম্যাচ মাঠে গড়ানোর আগেই ওমিক্রনের প্রভাবে বাতিল করে দেওয়া হয় বিশ্বকাপ বাছাইপর্ব। তবে র?্যাংকিংয়ের পাঁচ নম্বরে থাকার সুবাদে বাংলাদেশ পেয়ে গেছে বিশ্বকাপের টিকিট।
এছাড়া পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকেও র‌্যাংকিংয়ের ভিত্তিতে দেওয়া হয়েছে বিশ্বকাপ খেলার টিকিট। আগামী বছর নিউজিল্যান্ডে হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। যেখানে প্রথমবারের মতো খেলতে নামবে বাংলাদেশ দল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

দেশে ফিরলো ইতিহাসগড়া নারী দল

আপডেট সময়ঃ ০৪:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১