ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬ | ই-পেপার

সেমিফাইনালে ওঠার আনন্দে মদ খেয়ে গাড়ি চালাবেন না: স্কালোনি

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:৩২:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের জন্য বিশ্বকাপের আনন্দযাত্রা অব্যাহত। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজদের ধারাবাহিক জয়ে এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে দলটি। তবে এই আনন্দ উদযাপনের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আজ কানসাসে বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে শুরু হয় উদযাপন। সেমিফাইনাল নিশ্চিতের পর সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘তাঁরা যেন সতর্ক থাকেন, তাঁরা যেন সাবধানে থাকে। আর যদি কেউ মদ্যপান করেন, তবে যেন গাড়ি না চালান। তাঁরা যেন আনন্দ করেন। আমরা সেমিফাইনালে উঠেছি। যা কিছু ঘটেছে, সেটা দেখার পর মনে হচ্ছে এটি একটি অবিশ্বাস্য কৃতিত্ব।’

সুইজারল্যান্ডকে হারানোর আগেই সম্ভাব্য প্রতিপক্ষ সম্পর্কে নিশ্চিত হয়েছিল আর্জেন্টিনা। মায়ামিতে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। আগামী ১৫ জুলাই আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। তবে প্রতিপক্ষ নিয়ে বাড়তি ভাবছেন না স্কালোনি। তিনি বলেন, ‘প্রতিপক্ষ ইংল্যান্ড হোক বা নরওয়ে—তাতে কোনো পার্থক্য নেই। আমরা এমন একটি দলের মুখোমুখি হব, যারা খুব ভালো ফুটবল খেলে এবং তাদের একজন অসাধারণ কোচ আছেন।’

নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের ২-১ গোলের জয়ে দুটি গোলই করেন জুড বেলিংহ্যাম। এর আগে শেষ বত্রিশে ডিআর কঙ্গোর বিপক্ষে পিছিয়ে পড়া ইংল্যান্ডকে জোড়া গোলে জয় এনে দিয়েছিলেন অধিনায়ক হ্যারি কেইন। গত ১ জুলাই আটলান্টায় ৭৫ থেকে ৮৬ মিনিটের মধ্যে দুটি গোল করেন তিনি। সেই ম্যাচে ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের অনুপ্রেরণায় দলটি শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় পায়।

টুখেলকে সম্মান জানালেও মাঠের লড়াইয়ে ছাড় দিতে রাজি নন স্কালোনি। কোয়ার্টার ফাইনালের জয়ের পর তিনি বলেন, ‘এটা একটি ফুটবল ম্যাচ। বার্তাও থাকবে সেরকমই। এর বাইরে অন্য কিছু খোঁজার দরকার নেই। তাদের একজন অসাধারণ কোচ (টমাস টুখেল) আছেন। তাকে আমি খুবই শ্রদ্ধা করি। কিন্তু শেষ পর্যন্ত এটা শুধু একটি ফুটবল ম্যাচ। এর বেশি কিছু নয়।’

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনার জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে একটি নতুন ইতিহাসও তৈরি হয়েছে। ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল এবারই প্রথম একসঙ্গে সেমিফাইনালে উঠেছে। ১৪ জুলাই ডালাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। বর্তমান র‌্যাঙ্কিংয়ে ফ্রান্স ও স্পেন রয়েছে যথাক্রমে ১ ও ৩ নম্বরে। আর ১৫ জুলাই আটলান্টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল। র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের অবস্থান যথাক্রমে ২ ও ৪ নম্বরে। গত বছরের ৫ ডিসেম্বর বিশ্বকাপের সূচি নির্ধারণের সময়ও র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল ছিল আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সেমিফাইনালে ওঠার আনন্দে মদ খেয়ে গাড়ি চালাবেন না: স্কালোনি

আপডেট সময়ঃ ০২:৩২:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬