ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬ | ই-পেপার

মেসিদের ‘অভিশপ্ত’ স্মৃতি জাগানো কে এই রেফারি ভিনচিক

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে

ক্রীড়া জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ ফুটবল বিশ্বকাপ ফাইনালের বাঁশি কার হাতে উঠছে, তা নিয়ে অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটল। আগামী রোববার (১৯ জুলাই) নিউইয়র্কের ফাইনালে আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার হাইভোল্টেজ মহারণ পরিচালনার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ-কে।

মাঠে তাকে সহযোগিতা করবেন সহকারী রেফারি হিসেবে তোমাজ ক্লাঞ্চনিক ও আন্দ্রাজ কোভাচিচ। এছাড়া চতুর্থ অফিশিয়াল হিসেবে আধাম মাখাদমেহ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আলকালাফ।

ফিফার রেফারি কমিটির প্রধান পিয়েরলুইজি কোলিনা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে ভিনচিচের নাম ঘোষণা করে বলেন, ‘গোল্ডেন স্ট্রাইপস (সোনার স্ট্রাইপযুক্ত রেফারি জার্সি) পরে মাঠে নামা অত্যন্ত সুন্দর একটি অনুভূতি। আমি নিশ্চিত আপনারা আমার সঙ্গে একমত হবেন। এটি সত্যিই দারুণ এবং চমৎকার একটি বিষয়। সেই সঙ্গে, স্লাভকো ভিনচিচ এই ফাইনালের রেফারি হচ্ছেন—এটিও অত্যন্ত আনন্দের।’

চলতি বিশ্বকাপে ফিফা আর্জেন্টিনাকে ‘বিশেষ সুবিধা’ দিচ্ছে—এমন গুঞ্জন ও বিতর্কের মাঝেই এবারের টুর্নামেন্টে রেফারি এবং ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) প্রযুক্তির ওপর বাড়তি নজর ছিল সবার। ফাইনালে নিজের নাম ঘোষণার পর আবেগ ধরে রাখতে পারেননি ৪৬ বছর বয়সি ভিনচিচ, তার চোখে পানি চলে আসে। ফিফার শেয়ার করা ভিডিওতে তার সেই আবেগঘন মুহূর্তটি ধরা পড়েছে।

কে এই স্লাভকো ভিনচিচ?

৪৬ বছর বয়সি স্লোভেনীয় রেফারি স্লাভকো ভিনচিচ এই নিয়োগের মাধ্যমে নিজের ক্যারিয়ারের পরম শিখরে পৌঁছালেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপে দুটি ম্যাচ পরিচালনার মাধ্যমে বিশ্বমঞ্চে তার অভিষেক হয়েছিল। রোববারের আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনালটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ এবং চলতি আসরে এটি তার চতুর্থ ম্যাচ পরিচালনা (যার শুরুটা হয়েছিল গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে)।

বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষেত্রে ভিনচিচ বেশ অভিজ্ঞ এবং তার ঝুলিতে রয়েছে একাধিক হাই-প্রোফাইল ম্যাচ পরিচালনার কৃতিত্ব। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত রিয়াল মাদ্রিদ এবং বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি। ইউরোপীয় ক্লাব ফুটবলে রেফারিদের জন্য এটিকে অন্যতম সেরা সম্মান হিসেবে বিবেচনা করা হয়।

এ ছাড়া তিনি ২০২২ সালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট এবং রেঞ্জার্সের মধ্যকার উয়েফা ইউরোপা লিগের ফাইনাল ম্যাচটিও পরিচালনা করেছিলেন।

পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ (ইউরো), উয়েফা নেশনস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং আন্তর্জাতিক স্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচ পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।

আর্জেন্টিনার সঙ্গে ভিনচিচের অতীত ইতিহাস

আর্জেন্টাইন ফুটবল ভক্তদের জন্য ভিনচিচ নামটি বেশ পরিচিত এবং কিছুটা বেদনাদায়কও বটে। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ফুটবলের অন্যতম এক যন্ত্রণাদায়ক হারের রাতে রেফারি ছিলেন এই ভিনচিচই। গ্রুপ পর্বের সেই ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা, যেখানে লিওনেল মেসির দল ১-২ ব্যবধানে পরাজিত হয়। ওই পরাজয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচের অপরাজিত থাকার ঐতিহাসিক যাত্রা থমকে গিয়েছিল। বস্তুত, ফিফা বিশ্বকাপে এটিই ছিল আর্জেন্টিনার সর্বশেষ হার।

মজার ব্যাপার হলো, সেই ম্যাচে লিয়ান্দ্রো পারেদেসকে পেনাল্টি বক্সের ভেতর ফাউল করায় আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন ভিনচিচ নিজেই। যা থেকে স্পট-কিক নিয়ে গোল করেছিলেন লিওনেল মেসি। এবার সেই রেফারির অধীনেই নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মেসিদের ‘অভিশপ্ত’ স্মৃতি জাগানো কে এই রেফারি ভিনচিক

আপডেট সময়ঃ ০২:০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬