ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

মাদক রোধে ২০ হাজার অভিভাবককে শুভেচ্ছাপত্র দিলেন ছাত্রদল নেতা

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১১:২১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ৭৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শিক্ষার্থীদের মাধ্যমে প্রায় ২০ হাজার অভিভাবককে শুভেচ্ছাপত্র দিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। মাদকের ভয়াল থাবা থেকে শিক্ষার্থীদের দূরে রাখা, বাল্যবিয়ে নিরুৎসাহিত করা এবং অভিভাবকদের মধ্যে সামাজিক সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) উপজেলার মাধ্যমিক স্তরের ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর হাতে মোমিন মালিতা ও তার প্রতিনিধিদের মাধ্যমে এসব শুভেচ্ছাপত্র পৌঁছে দেওয়া হয়। সকাল ৭টায় উপজেলার মুন্সিগঞ্জ একাডেমি থেকে কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

শুভেচ্ছাপত্রে সন্তানদের মাদক থেকে দূরে রাখা, মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, মুন্সিগঞ্জ একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনারুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, সদস্যসচিব মাহমুদুল হক তন্ময়, নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিবুল হক, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজল রহমান এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাছিদুল ইসলামসহ শিক্ষক ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নেতারা বলেন, সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাদকের ভয়াবহতা থেকে শিক্ষার্থীদের রক্ষা এবং বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

মোমিন মালিতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রশাসন ও সচেতন মহলকে সঙ্গে নিয়ে সমাজের নানা নেতিবাচক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাদক রোধে ২০ হাজার অভিভাবককে শুভেচ্ছাপত্র দিলেন ছাত্রদল নেতা

আপডেট সময়ঃ ১১:২১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬