ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ই-পেপার

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১২:৪৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ৫০ বার পড়া হয়েছে

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রোববার (৪ অক্টোবর) সকালে তিনি সরকারি সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সফরের প্রথম পর্যায়ে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশ নেবেন। সফরকালে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত Deakin University-ও পরিদর্শন করবেন।

অস্ট্রেলিয়া সফর শেষে জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে তিনি ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ অংশগ্রহণ করবেন।

নয় দিনের এ সফরে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

আপডেট সময়ঃ ১২:৪৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬