ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ | ই-পেপার

২০২৭ থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে নতুন চার বিষয় :শিক্ষামন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ৮ বার পড়া হয়েছে

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বিষয়গুলো হলো—আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা হবে। পাশাপাশি ২০২৮ সাল থেকে শিক্ষা কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও পরিমার্জন করা হবে।

প্রয়োজন বিবেচনায় শিক্ষা কার্যক্রমে আরও নতুন বই যুক্ত করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এদিকে অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে গ্যাস ও তেলের দাম অনেকাংশে বেড়েছে। তবে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো কম।

তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সর্বোচ্চ ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। সরকার বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মাহ্দী আমিন আরও বলেন, বর্তমান সংকট বৈশ্বিক। জনগণের ওপর যতটা কম চাপ দিয়ে যৌক্তিকভাবে এ সমস্যার সমাধান করা যায়, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দেশের সব কটি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২০২৭ থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে নতুন চার বিষয় :শিক্ষামন্ত্রী

আপডেট সময়ঃ ০২:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬