ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ | ই-পেপার

অটোরিকশার কারণে ঢাকার স্বাভাবিক গতি ব্যাহত: সড়ক পরিবহন মন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১২:১৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ৬ বার পড়া হয়েছে

অটোরিকশার কারণে রাজধানী ঢাকা স্বাভাবিক গতি হারিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, অটোরিকশাকে নীতিমালার আওতায় আনতে কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি লেকের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, ধানমন্ডি লেকের সংস্কারকাজ শেষে সেখানে আধুনিক সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। পরিবেশ উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী দুটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন।

লেকে ময়লা না ফেলা এবং নিজ শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বর্ষাকালে জলাবদ্ধতাকে ঢাকার অন্যতম বড় সমস্যা উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩৫০ কোটি টাকা নেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অটোরিকশার কারণে ঢাকার স্বাভাবিক গতি ব্যাহত: সড়ক পরিবহন মন্ত্রী

আপডেট সময়ঃ ১২:১৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬