ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ | ই-পেপার

সুন্দরবনসংলগ্ন ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:১৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ৬ বার পড়া হয়েছে

সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে দুই দফা এসব রিসোর্ট বন্ধের নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়েছিল। সর্বশেষ রোববার (৪ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ রিসোর্ট মালিকদের লিখিতভাবে চূড়ান্ত নোটিশ দেন।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী রিসোর্টগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চূড়ান্ত নোটিশ পাওয়া রিসোর্টগুলো হলো—সুন্দরী, ইরাবতী, অরণ্যছায়া, অরণ্যবাড়ী, কেওড়াবন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী, বনবাস ও বনলতা ইকো কটেজ।

এর মধ্যে ১০টি প্রতিষ্ঠানকে ৩০ দিনের মধ্যে এবং আটটি প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে সব স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করলে সংশ্লিষ্ট রিসোর্টগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সুন্দরবনসংলগ্ন ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

আপডেট সময়ঃ ০২:১৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬