ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ | ই-পেপার

সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়: খাদ্যমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:৫৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে

‘সিন্ডিকেট’ কোনো সরকারই পছন্দ করে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, সরকারও চায় না বাজারে সিন্ডিকেট বলে কোনো বিষয় থাকুক। কারণ এ ধরনের সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ে। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বাজার পরিস্থিতি, খাদ্যের মজুত এবং সরবরাহব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধান করা যায়, সে বিষয়েও প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুষ্টিকর চাল উৎপাদনের প্রকল্প প্রসঙ্গে আফরোজা খানম বলেন, প্রকল্পটি কবে উদ্বোধন বা চালু করা হবে, এ মুহূর্তে নির্দিষ্ট করে সময়সীমা বলা সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর উদ্যোগ নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিলে গিয়ে পরিদর্শন কার্যক্রম শুরু করেন খাদ্যমন্ত্রী। পরে দুপুর ১টার দিকে তিনি নারায়ণগঞ্জ সাইলোতে পৌঁছান। সেখানে সাইলো এবং এর অভ্যন্তরে থাকা নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় খাদ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা, মিলের কার্যক্রম এবং সামগ্রিক খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি এসব স্থাপনার কার্যক্রমের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় নারায়ণগঞ্জ জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়: খাদ্যমন্ত্রী

আপডেট সময়ঃ ০২:৫৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬