ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ই-পেপার

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১২:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলি খানম পদত্যাগ করেছেন। শনিবার (১৭ অক্টোবর) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্র অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেয়ার পর হস্তান্তর করা হয়েছে সলিসিটরের কাছে।

শিউলি খানমের পদত্যাগের পর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একাধিক আইন কর্মকর্তার পদত্যাগের ঘটনা নতুন করে সামনে এসেছে। এর আগে গত ২১ সেপ্টেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন । এরও আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা গত ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন।

গত ৭ সেপ্টেম্বর একসাথে পদত্যাগ করেন ৫ আইন কর্মকর্তা। তারা হলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।

এ ছাড়া সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিমও পদত্যাগ করেন। নিষিদ্ধ কার্যক্রম আ.লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন।

এছাড়া গত জুন মাসে সরকারের গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত-সমর্থিত সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। ওই সময় পদত্যাগকারী কর্মকর্তাদের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম

আপডেট সময়ঃ ১২:২৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬