ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | ই-পেপার

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশে দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে: ভারতীয় হাইকমিশনার

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০১:৫৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে

বাংলাদেশে এবার সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হলে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান বজায় রাখা জরুরি।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশে এবার বর্ণিল পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য পূজামণ্ডপগুলোতে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা যাচ্ছে, তা সারা বছর ধরে রাখা প্রয়োজন।

নিজের সফরের উদ্দেশ্য তুলে ধরে ভারতীয় হাইকমিশনার বলেন, তিনি শুধু হাইকমিশনার হিসেবে পূজামণ্ডপে আসেননি; বরং পরিবারের একজন সদস্যের মতো উৎসবের আনন্দ ভাগ করে নিতে এসেছেন।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে এবং ভবিষ্যতেও মানুষের মধ্যে পারস্পরিক আন্তরিকতা ও সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।

এ সময় দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনা করে পূজামণ্ডপে অঞ্জলি দেন ভারতীয় হাইকমিশনার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশে দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে: ভারতীয় হাইকমিশনার

আপডেট সময়ঃ ০১:৫৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬