পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেস কাউন্সিলের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৯:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।
এছাড়াও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাঁটলিপিকার (চেয়ারম্যানের পিএ) শহিদুল ইসলাম ও অফিস সহায়ক শেখ রবিউল ইসলাম, তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও তেঁতুলিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান, সিনিয়র সাংবাদিক এসকে দোয়েল, সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান হাবিব, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় সভায় স্বাগত বক্তব্য রাখেন তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলী।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম অপসাংবাদিকতা প্রতিরোধ, সাংবাদিকতার নৈতিকতা (এথিক্স) এবং সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আইনগত দিক নিয়ে আলোচনা করেন এবং ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ে সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।



















