ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | ই-পেপার

পহেলা নভেম্বর খুলছে সেন্টমার্টিন, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৪:২০:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে পরিবেশগতভাবে সংকটাপন্ন দ্বীপ সেন্টমার্টিন। তবে দ্বীপটিতে প্রতিদিন গড়ে সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক যাতায়াত করতে পারবেন। এ ছাড়া প্রত্যেক পর্যটকের কাছ থেকে ১০০ টাকা করে পরিবেশ সংরক্ষণ ফি আদায় করা হবে।

আজ রোববার (২৫ অক্টোবর) এ-সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত নিয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিনে যাতায়াত করতে পারবেন। তবে প্রতিদিন গড়ে পর্যটকের সংখ্যা ৩ হাজার ৫০০ জনের বেশি হতে পারবে না।

এ ছাড়া দ্বীপের পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে পর্যটকপ্রতি ১০০ টাকা ফি আদায় করা হবে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি-২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সিদ্ধান্তে আরও বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহন অধিদপ্তর সেন্টমার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না। তবে দুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।

পর্যটকদের যাতায়াতসংক্রান্ত এসব সিদ্ধান্ত বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজারের জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, পুলিশ সুপার এবং ট্যুরিস্ট পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পহেলা নভেম্বর খুলছে সেন্টমার্টিন, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক

আপডেট সময়ঃ ০৪:২০:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬