ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | ই-পেপার

পাকিস্তানের ক্রিকেটারদের গায়ে গোলাপি জার্সি কেন

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৪:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে

চিরচেনা সবুজ জার্সির বদলে গোলাপি জার্সি পরে মাঠে নেমেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। স্তন ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার (২৫ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে গোলাপি জার্সি পরে খেলতে নামে পাকিস্তান দল।

বিশ্বজুড়ে অক্টোবর মাস ‘পিংকটোবার’ বা স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। এর অংশ হিসেবে ‘পিংক রিবন পাকিস্তান’-এর সঙ্গে যৌথ সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নারীদের মধ্যে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানো, রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা এবং নিয়মিত পরীক্ষা-নিরীক্ষায় উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। চিকিৎসকদের মতে, প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হয় সচেতনতামূলক কার্যক্রম। এর মাধ্যমে দর্শকদের সম্পৃক্ত করার পাশাপাশি স্তন ক্যানসারের প্রাথমিক শনাক্তকরণ ও নিয়মিত পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে স্তন ক্যানসারের প্রকোপ তুলনামূলকভাবে বেশি। দেশটিতে প্রতিবছর প্রায় ৯০ হাজার মানুষ এ রোগে আক্রান্ত হন এবং প্রায় ৪০ হাজার মানুষের মৃত্যু হয়। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতেই পিসিবির এ উদ্যোগ।

এর আগে গত বছর রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচেও একই ধরনের উদ্যোগ নিয়েছিল পাকিস্তান দল। বিশ্ব ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের বার্ষিক ‘পিংক ডে’ ওয়ানডে ম্যাচের ঐতিহ্য রয়েছে। পিসিবিও দ্বিপক্ষীয় সিরিজ ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ নিয়ে আসছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের ক্রিকেটারদের গায়ে গোলাপি জার্সি কেন

আপডেট সময়ঃ ০৪:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬