ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ই-পেপার

চুক্তিভিত্তিক নিয়োগে নতুন পে-স্কেল, বেতন নির্ধারণে প্রজ্ঞাপন

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:৩৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে

নতুন জাতীয় বেতন স্কেল বা নবম পে-স্কেল অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়ম ঠিক করেছে সরকার। এ ক্ষেত্রে ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে ও পরে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের জন্য পৃথক বিধান রাখা হয়েছে।

অর্থ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন নিয়ম ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণে সরকারের সিদ্ধান্ত এতে তুলে ধরা হয়েছে।

অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতায় বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব ব্যক্তির চুক্তির মেয়াদ ওই তারিখের পরও বহাল রয়েছে, তাদের চুক্তি সংশোধন করে নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে ১ জুলাই থেকে সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুসারে বেতন পুনর্নির্ধারণ করতে হবে।

এ ছাড়া চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর নির্ধারিত বিধান অনুযায়ী তারা বর্ধিত হারে বেতন পাবেন। তবে বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা পাবেন না। চুক্তি অনুযায়ী প্রাপ্য অন্যান্য ভাতাও দেওয়া হবে।

অন্যদিকে, ২০২৬ সালের ১ জুলাইয়ের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বা পাবেন-এমন ব্যক্তিদের বেতন নির্ধারণ করা হবে অবসরের অব্যবহিত আগে জাতীয় বেতন স্কেলে পাওয়া মূল বেতনের গ্রেড ও ধাপ বিবেচনায় নিয়ে। এ ক্ষেত্রে নতুন বেতন স্কেলে সংশ্লিষ্ট গ্রেড ও ধাপের বেতন অনুসারে চুক্তিভিত্তিক পদের বেতন নির্ধারণ করতে হবে। বিদ্যমান চুক্তি থাকলে তা সংশোধন করতে হবে।

এ ধরনের নিয়োগের ক্ষেত্রে চুক্তি অনুযায়ী যোগদানের তারিখ থেকে নির্ধারিত বিধান অনুসারে বর্ধিত হারে বেতন ও প্রযোজ্য ভাতা দেওয়া হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা সরকার ও নিয়োগপ্রাপ্ত ব্যক্তির পারস্পরিক সম্মতিতে চুক্তিতে নির্ধারিত বেতনই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগে নির্ধারিত বেতন থেকে সংশ্লিষ্ট ব্যক্তির মোট পেনশন-কম্যুটেশন বা সমর্পণের আগের অঙ্ক-এবং বিশেষ অতিরিক্ত পেনশন থাকলে তা বাদ দেওয়া হবে না। তবে চুক্তিভিত্তিক নিয়োগকালীন চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি, আনুতোষিক কিংবা বর্ধিত পেনশন দেওয়া হবে না।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নন, এমন ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগের যোগ্যতা ও পরিস্থিতি বিবেচনায় বেতন-ভাতা এবং অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের মধ্যে সমন্বয়ের মাধ্যমে চুক্তিপত্র সম্পাদন করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক আগের আদেশ, স্মারক ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল বলে গণ্য হবে। তবে নতুন প্রজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আগের নির্দেশনা বহাল থাকবে। বেতন-ভাতা বিষয়ে সরকার পরবর্তী সময়ে যেসব আদেশ জারি করবে, সেগুলোও চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

উল্লেখ্য, অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা এ-সংক্রান্ত আগের প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চুক্তিভিত্তিক নিয়োগে নতুন পে-স্কেল, বেতন নির্ধারণে প্রজ্ঞাপন

আপডেট সময়ঃ ০৩:৩৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬