ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | ই-পেপার

আলোকস্বল্পতায় বন্ধ খেলা, ১০৬ রানের লিড নিয়ে চাপে বাংলাদেশ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৫:০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে

টানা তৃতীয় দিনের মতো আলোকস্বল্পতার কারণে মিরপুর টেস্টে নির্ধারিত ৯০ ওভার খেলা সম্ভব হয়নি। তৃতীয় দিনে দুই দলের ব্যাটিং-বোলিংয়ে মোট ১২টি উইকেটের পতন হয়েছে। এর মধ্যে ৬টি করে উইকেট হারিয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

দুই দল মিলে দিনের খেলায় সংগ্রহ করেছে ১৯০ রান। সব মিলিয়ে এদিন খেলা হয়েছে মাত্র ৬৪.৫ ওভার।

দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের হিসাব মিলিয়ে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১০৬ রানে।

তৃতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই ওয়েস্ট ইন্ডিজের হাতে। চতুর্থ দিনে দ্রুত বাংলাদেশের বাকি উইকেটগুলো তুলে নিয়ে স্বাগতিকদের অল্প রানে আটকে রাখাই হবে ক্যারিবীয়দের লক্ষ্য। অন্যদিকে বাংলাদেশ চাইবে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষের সামনে বড়সড় লক্ষ্য দাঁড় করাতে।

এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে অপরাজিত দুই ব্যাটার নাঈম হাসান ও জাকের আলীকে। দুজনই ১৮ রানে অপরাজিত রয়েছেন। চতুর্থ দিনে তাদের ব্যাটিংয়ের ওপর অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের লিড কতটা বাড়বে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ২৭২ ও ৭৯/৬ (২৯ ওভার); জাকের ১৮*, নাঈম ১৮*, সাদমান ১৩; চেজ ৩/২৫, ওয়ারিক্যান ২/১৯

ওয়েস্ট ইন্ডিজ ৮২.৫ ওভারে ২৪৫ (১ম ইনিংস); চন্দরপল ৫৬, ক্যাম্পবেল ৫৪, গ্রিভস ৪৬, চেজ ৪৩*; নাঈম ৪/৩৩, মিরাজ ২/৬৫ তাইজুল ২/৭৬

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আলোকস্বল্পতায় বন্ধ খেলা, ১০৬ রানের লিড নিয়ে চাপে বাংলাদেশ

আপডেট সময়ঃ ০৫:০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬