ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | ই-পেপার

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১২:০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ১০ বার পড়া হয়েছে

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ডও অবমুক্ত করেন তিনি।

আজ বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। পরে বিশেষ সিলমোহর ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করা হয়।

বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত স্মারক ডাকটিকিটটি দেশের সব ডাকঘর থেকে সংগ্রহ করা যাবে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময়ঃ ১২:০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬