ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

শেখ হাসিনাই সবসময় সাধারণ মানুষের কথা ভাবেন: পানিসম্পদ উপমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
  • / ৫৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সবসময় সাধারণ মানুষের কথা ভাবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের শোষিত বঞ্চিত মানুষের নেতা। তিনি আমৃত্যু শোষিত মানুষের জন্য কাজ করে গেছেন। বঙ্গবন্ধু কন্যাও তার মতোই কাজ করে যাচ্ছেন। গতকাল শুক্রবার সকালে শরীয়তপুরের নড়িয়ায় অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়ে গেছেন। আর জননেত্রী শেখ হাসিনা সেই দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। জননেত্রী শেখ হাসিনা জেগে থাকেন বলেই বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে। এসময় তার সঙ্গে ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদুজ্জামান, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপদেষ্টা মাসুক আলী দেওয়ান, সহ-সভাপতি বাদশা শেখ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ভিপি চুন্নু প্রমুখ। এনামুল হক শামীম বলেন, বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের অগ্রনায়ক শেখ হাসিনা। তাকে ঘিরে সুন্দর আগামীর স্বপ্ন দেখে বাংলাদেশ। তিনি আগামী প্রজন্মকে নিয়ে ভাবেন বলেই, মহাপরিকল্পনা ডেল্টা প্লান-২১০০ প্রণয়ন করেছেন এবং বাস্তবায়নে কাজ করে চলছেন। এ কারণে শুধু বাংলাদেশের মানুষই নয় বিশ্বনেতারা মনে করেন বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ। এর আগে, উপমন্ত্রী পদ্মা নদীর ডানতীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি ও রাজনগর ইউনিয়নে তার নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত রাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এছাড়াও ১০ হাজার মাস্ক বিতরণ করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

শেখ হাসিনাই সবসময় সাধারণ মানুষের কথা ভাবেন: পানিসম্পদ উপমন্ত্রী

আপডেট সময়ঃ ০২:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২