ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

ইংরেজিতে কথা না বলেও পিছিয়ে নেই রাশিয়া-চীন: পরিকল্পনামন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ইংরেজি ভাষায় কথা না বলেও পিছিয়ে নেই রাশিয়া-চীন। তবে কেনইবা আমরা বাংলা ভাষায় কথা বলে এগিয়ে যাবো না। আজ রোববার নগরীর পরিসংখ্যান ভবনের মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ভাষার ব্যবহার বাংলায় হতে হবে। কেন ইংরেজি ভাষার প্রাধান্য হতে হবে? জাপান-রাশিয়া-চীন কয়টা ইংরেজি বলে। ইংরেজি ভাষায় কথা না বলেও পাহাড় সমুদ্রসহ পৃথিবীর সবকিছু জয় করছে রাশিয়া-চীন। কেউ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইংরেজি ছাড়া চলে না। ইংরেজি ভাষার ৭০ ভাগ শব্দ ল্যাটিন। ইংরেজি ভাষা পরের ওপর নির্ভরশীল। তিনি আরও বলেন, আমরা চাপ অব্যাহত রাখবো বাংলা প্রচলনে। নিজেকে বাঙালি বলতে লজ্জা কী? তথ্য দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, তথ্য নিয়মিত দিতে হবে। নিয়মিত ডাটা দিতে হবে। সকালের ডাটা বিকেলে দিলে হবে না। পরিকল্পনামন্ত্রী বলেন, দিন দিন বিবিএস এর গুরুত্ব বাড়ছে। পরবর্তীতে ডাটাই হবে বড় দানব। দানব সম্পদও দিতে পারে হত্যাও করতে পারে। জনশুমারি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনশুমারি সঠিক সময়ে করতে পারিনি। সেন্সাস নিয়ে সমস্যায় পড়েছি। উদ্দেশ্য আমাদের সৎ। প্রধানমন্ত্রীকে আমি অবহিত করেছি। তবে আশা করি মার্চ ও এপ্রিল মাসে জনশুমারি নিয়ে আশার আলো দেখবো। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, পরিকল্পনা গ্রহণে তথ্যের সঠিকতা দরকার। বিদেশে দেশকে ব্র্যান্ডিং করতে তথ্যের গুরুত্ব অনেক। আমাদের সবসময় সঠিক তথ্য দিতে হবে। এটা না দিলে দেশের সঠিক পরিকল্পনা নেওয়া সম্ভব না। তিনি আরও বলেন, বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে আন্তর্জাতিক মানের তথ্য দিতে হবে। উন্নয়নে দেশ তুলে ধরার সূচক জাতিসংঘ তুলে ধরে। জাতিসংঘের সূচকে আমরা গ্রাজুয়েশন করেছি। সুতরাং সময়মতো সঠিক তথ্য দিতে হবে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

ইংরেজিতে কথা না বলেও পিছিয়ে নেই রাশিয়া-চীন: পরিকল্পনামন্ত্রী

আপডেট সময়ঃ ০৮:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২