ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

শিরোপা জয়ের জন্য রিয়ালের প্রয়োজন আর মাত্র ১৮০ মিনিট

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৪:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • / ৭৭২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক
লিগের প্রথম থেকে যেভাবে এগিয়ে চলছিল, তাতে রিয়ালের লা লিগা চ্যাম্পিয়ন হওয়াটা ছিল সময়ের ব্যাপার মাত্র। এবার সেই মাহেন্দ্রক্ষণ প্রায় উপস্থিত। লিগে তাদের এখনও ৬টি ম্যাচ বাকি থাকলেও চ্যাম্পিয়নশিপের মুকুট পরার জন্য এতদুর হয়তো যেতে হবে না লজ ব্লাঙ্কোজদের। পরের দুটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়নশিপের মুকুট পরে নেবে তারা।

সোমবার রাতে নিজেদের মাঠে দুর্বল দল কাদিজের কাছে আচমকা হেরে বসেছে বার্সেলোনা। ১-০ গোলের ব্যবধানে বার্সার এই হারের পর রিয়াল শিরোপার আরও কাছাকাছি চলে যায়।

যে গতিতে এগিয়ে চলছে রিয়াল মাদ্রিদ, তাতে তাদের লা লিগা শিরোপা জয়ের জন্য আর মাত্র ১৮০ মিনিট। শুধু তাই নয়, আরও একবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার জন্যও তাদের প্রয়োজন ১৮০ মিনিট।

রোববার রাতে সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে যেভাবে জয় নিয়ে তারা মাঠ ছেড়েছে, তাতে লজ ব্লাঙ্কোজদের শিরোপা জয় এখন আর মাত্র দুটি ম্যাচ দুরে দাঁড়িয়ে।

৩২ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৭৫। ১৫ পয়েন্ট দুরে দাঁড়িয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা। তারা যদিও খেলেছে ৩১টি ম্যাচ। সোমবার রাতে কাদিজের কাছে ১-০ গোলে হেরে বার্সার শিরোপা লড়াইয়ের দৌড়ে যে পুরোপুরি পিছিয়ে গেছে তা বলাই বাহুল্য।

৩২ ম্যাচ খেলে সমান ৬০ পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে সেভিয়া এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদেরও আর লা লিগা শিরোপা জয়ের কোনো সম্ভাবনা নেই।

রিয়ালের পরবর্তী ম্যাচ ২১ এপ্রিল ওসাসুনার মাঠে। ৩০ এপ্রিল ঘরের মাঠে এস্পানিওলের বিপক্ষে। কঠিন প্রতিপক্ষ হিসেবে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকোর বিরুদ্ধে মাদ্রিদ ডার্বিছাড়া অন্য ম্যাচগুলোতে সহজ জয়ই তুলে নিতে পারবে কার্লো আনচেলত্তির শিষ্যরা, তাতে সন্দেহ নেই। লেভান্তে, কাদিজ এবং সর্বশেষ তারা খেলবে রিয়াল বেটিসের বিপক্ষে।

পরবর্তী ২ ম্যাচ তথা ওসাসুনা এবং এস্পানিওলের বিপক্ষে জিতে গেলে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগেই ৩৫তম লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে যাবে রিয়ালের।

আগামী দুই ম্যাচ জিতলে রিয়ালের পয়েন্ট হবে ৮১। বার্সা, সেভিয়া কিংবা অ্যাটলেটিকোও সব ম্যাচ জিতলো, তাতে বার্সার সঙ্গে সেই ১৫ পয়েন্টের ব্যবধানই থাকবে। বাকি যে সব ম্যাচ বাকি থাকবে তাতে রিয়ালকে পেছনে ফেলা আর কারো পক্ষে সম্ভব হবে না।

রিয়াল কোচ কার্লো আনচেলত্তির হাতে যে অস্ত্র রয়েছে, তাতে তাদেরকে ঠেকিয়ে রাখা হবে যে কারো জন্য মুস্কিল। আগামী ব্যালন ডি’অরের জন্য এরই মধ্যে নিজেকে অনেক বড় দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন করিম বেনজেমা। প্রতি ম্যাচেই গোলের দেখা পাচ্ছেন তিনি। পিএসজির বিপক্ষে শেষ ষোলোর ফিরতি লেগে এবং কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে পরপর দুটি হ্যাটট্রিক করেছেন।

রয়েছে মিডফিল্ডের দুর্দান্ত সেনানী লুকা মদ্রিচ, টনি ক্রুস, হিমালয় পাহাড়ের মত অবিচল ডিফেন্ডার ডেভিড আলাবা আর গোলপোস্টের নিশ্চিদ্র প্রহরী থিবাত কুর্তোস।

সবচেয়ে বড় কথা রিয়ালের রয়েছে সবচেয়ে অভিজ্ঞ কোচ, যিনি একমাত্র কোচ হিসেবে ইউরোপের সেরা ৫টি লিগের সবগুলোরই শিরোপা জিতেছেন, সেই কার্লো আনচেলত্তি থাকছেন ডাগআউটে। সুতরাং, রিয়ালকে শেষ মুহূর্তে তীরে এসে তরি ডোবানোর কাজটি করানোর দুঃসাহস হয়তো আর কেউ করবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

শিরোপা জয়ের জন্য রিয়ালের প্রয়োজন আর মাত্র ১৮০ মিনিট

আপডেট সময়ঃ ০৪:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২