করোনা নিয়ন্ত্রণের কারণে সবকিছু স্বাভাবিক রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময়ঃ ০৭:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ৩১২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
কোভিড (করোনা) নিয়ন্ত্রণের কারণে দেশের সবকিছু স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে এ পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখ প্রথম ডোজ, ১১ কোটি ৭৭ লাখ ২য় ডোজ এবং দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া হয়েছে। বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহে সারাদেশে এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ কোভিড টিকাদানে বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। টিকা কার্যক্রমে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। জাহিদ মালেক বলেন, কোভিড নিয়ন্ত্রণের কারণে দেশে সবকিছু স্বাভাবিক রয়েছে। জনগণকে আরও ভালো রাখতে চাই। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ স্থানীয় প্রশাসনের ঊধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















