রাজবাড়ীতে ধলতা নিষিদ্ধ করায় পেঁয়াজ ক্রয় বন্ধ করেছে ব্যবসায়ীরা, বিপাকে কৃষক উপজেলা নির্বাহী অফিসারের জরুরি সভা
- আপডেট সময়ঃ ০৯:৪৬:২০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ৬৮ বার পড়া হয়েছে
আদম আলী, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজার সহ জেলার বিভিন্ন হাট বাজারে পেঁয়াজ ক্রয়ে ধলতা নিষিদ্ধ করায় পেঁয়াজ বিক্র বন্ধ।
সিদ্ধান্ত গ্রহণে উপজেলা নির্বাহী অফিসারের জরুরি বৈঠক।
বুধবার সাপ্তাহিক হাটের দিন এলাকার কৃষককেরা তাদের পেঁয়াজ বিক্রয়ের জন্য বাজারে আনলে ধলতা না পেয়ে পেঁয়াজ ক্রয় বন্ধ করেছেন ব্যবসায়ীরা। এতে হয়রানীর শিকার হয়েছেন পেঁয়াজ বিক্রেতা কৃষকগণ
বুধবার (৫ মে) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে জেলার বিভিন্ন উপজেলার সাধারণ কৃষকেরা দূরদুরান্ত থেকে তাদের কষ্টের ফসল পেঁয়াজ নিয়ে এসেছেন। হাটে এসে দেখেন কোন ব্যবসায়ী বাজারে নাই। তাই বাধ্য হয়ে আবার পেঁয়াজ বাড়ীতে ফিরে নিয়ে যেতে হয়। এতে কৃষকেরা ব্যপক হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হয়।
বাজার থেকে পেঁয়াজ ফেরত নেওয়ার সময় কৃষকেরা জানান, দীর্ঘদিন ধরে কৃষকদের নিকট হতে প্রতিমণে ব্যবসায়ীরা ২ থেকে ৪ কেজি পর্যন্ত কৃষি পণ্য ধলতা নিয়ে ক্রয় করতেন। প্রশাসনের হস্থক্ষেপে এই অবৈধ পন্থা বন্ধ হয়ে গেলে বাজারের আড়ৎদারেরা ও পাইকেরি ব্যবসায়ীরা পেঁয়াজ ক্রয় বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠেছে।
বিক্রেতার দাবি ধলতা নেওয়া বন্ধ হওয়া আড়ৎদারেরা পরিকল্পিত ভাবে বাজার অচল করার চেষ্টা করছে। তারা আরো জানান, এটি অসাধু সিন্ডিকেটের মাধ্যমে কৌশল করা হয়েছে। যাহার কারণে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে কৃষকেরা।
সচেতন মহল জানান, এই ঘটনার সাথে কিছু প্রভাবশালী ব্যবসায়ী ব্যক্তিরা ছারা ও আনেকেই জরিত আছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় পেঁয়াজ বিক্রয় না করতে পেরে উপজেলা নির্বাহী অফিসারের সরণাপন্ন হন কৃষকেরা।
উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্টদের সাথে কথা বলে আইগত ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দিয়েছেন ।
পরে বিকাল তিনটায় উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় এসময় বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার ভূমি শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাঈমুর রহমান,ওসি তদন্ত সুমন আহমেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহমেদ , উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ জালাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মঞ্জুরুল ইসলাম, ব্যবসায়ী জসিম মোল্লা, উপজেলা কষক দলের সভাপতি আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খান মোহাম্মদ আইনুল হাবিব, রতনদিয়া বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, মদাপুর বাজার ইজারাদার ওবায়দুল কবির কুন্নু ইউপি চেয়ারম্যান গণ, কৃষক প্রতিনিধি, ব্যবসায়ী সমিতির সংগঠনের উপস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণে হয়। এতে সকলের আলোচনা সমালোচনা শেষে ধলতা বিহীন কৃষি পণ্য ক্রয় ও বিক্রয় সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ হয়।




















