ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ই-পেপার

জাতীয় পার্টি চট্টগ্রাম বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুুতি সভা অনুষ্ঠান

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • / ৪০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মহানগর পার্টির উদ্যোগে বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুুতি সভা ২৫নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম হোটেল টাওয়ার ইন ইন্টারন্যাশনাল লিমিটেড এর হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, হুসেইন মুহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান ও রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অব:)মোঃতানভীর ইকবাল,যুগ্ন মহাসচিব মেজর (অবঃ) সিকদার আনিসুর রহমান, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামশুল আলম,কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নাফিজ মাহবুব। জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর আহবায়ক মোঃ মোরশেদ সিদ্দিকী’র সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলাম সালাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য প্রদান করেন জাতীয় পার্টি বান্দরবান জেলা শাখার আহ্বায়ক ও পার্টির মনোনীত আগামীর এমপি প্রার্থী আলহাজ্ব কাজী নাসিরুল আলম, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। খাগড়াছড়ি জেলা আহবায়ক সার্জেন্ট(অব:)নিরাপদ তালুকদার,সদস্য সচিব ফজলুর রহমান, রাঙ্গামাটি আহ্বায়ক শ্রী রনি তংচঙ্গা,কক্সবাজার জাতীয় পার্টির নেতা মাস্টার শফিকুর রহমান,মাস্টার আয়ূব,নাসির উদ্দিন, মাভৈ শ্রী তারনাথ চক্রবর্তী,প্রতিমা’সহ জাতীয় পার্টির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দসহ পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি ও বান্দরবান জেলা থেকে জাতীয় পার্টির উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দ জাতীয়পার্টি (জাপা) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ এর ডাকে সাড়া দিয়ে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ মহোদয়ের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় জাতীয় পার্টি জাপা এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন “জাগো জনতা জাগো দেশ অসম্প্রদায়িক বাংলাদেশ করার লক্ষ্যে আমাদের এই রাজনীতি। আসুন আমরা সকলে মিলে একটি অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি। সামনে নির্বাচনকে সামনে রেখে পার্টি পুনঃগঠন কার্যক্রম চলছে। সংসদ নির্বাচনে আমাদের পার্টির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতীয় পার্টি চট্টগ্রাম বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুুতি সভা অনুষ্ঠান

আপডেট সময়ঃ ০৭:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২