ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬ | ই-পেপার

রাজশাহী বার নির্বাচনে ২১ পদের ২০টিতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের জয়

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / ৮ বার পড়া হয়েছে

রাজশাহী এডভোকেটস’ বার এসোসিয়েশন নির্বাচন-২০২৬ এ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল কার্যনির্বাহী কমিটির ২১টি পদের মধ্যে ২০টিতে জয়লাভ করেছে। উক্ত নির্বাচনে গণতান্ত্রিক আইনজীবী সমিতি ০৩টি সহ-সভাপতি পদের কেবলমাত্র ০১টিতে জয়লাভ করেছে।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল এর নির্বাচিত সদস্যগণ হচ্ছেন সভাপতি আলহাজ্ব আবুল কাসেম, সহ-সভাপতি মো. মাহবুবুল ইসলাম ও মো. মজিজুল হক, সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) ইমতিয়ার মাসরুর আল-আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) নুর-এ-কামরুজ্জামান ইরান, সম্পাদক হিসাব শাখাওয়াত হোসেন শামীম, সম্পাদক লাইব্রেরী সেলিম রেজা মাসুম, সম্পাদক অডিট তানভীর আহমেদ জুলেট, সম্পাদক প্রেস এন্ড ইনফরমেশন মো. শাহজামাল, সম্পাদক ম্যাগাজিন এন্ড কালচার কানিজ ফাতেমা কাজল এবং ০৯টি সদস্য পদে ইয়াসিন আলী, হুমায়ূন কবির শাম্মি, রেশমা খাতুন, শামীম আহমেদ, হাফিজুল ইসলাম, মাঈনুর রহমান, জাকির হোসেন, রহিমা খাতুন ও শাহিন আলম মাহমুদ।

১২ মার্চ সকাল ০৯টা থেকে বিকাল ০৪টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ৬৯৩ জন ভোটারের মধ্যে ৬২৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট এর আহবায়ক মো. জমসেদ আলী ও সদস্য সচিব আবদুল মালেক রানা রাজশাহী এডভোকেটস’ বার এসোসিয়েশন এর সকল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজশাহী বার নির্বাচনে ২১ পদের ২০টিতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের জয়

আপডেট সময়ঃ ০২:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬