ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ই-পেপার

প্রেমের বিয়ের পাঁচ বছরের সংসারে ভাঙন, স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা; পাল্টাপাল্টি অভিযোগে বিপাকে দম্পতি

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে

গোসাইর হাট, শরীয়তপুর: ‎প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে। এরপর প্রায় পাঁচ বছরের সংসার। এরই মধ্যে জন্ম নেয় তিন বছরের একটি কন্যাসন্তান। কিন্তু পারিবারিক কলহের জেরে সেই সংসারে দেখা দিয়েছে ভাঙনের সুর। স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার পর স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন বলে জানা গেছে। অন্যদিকে, স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্বামী। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে তাঁদের দাম্পত্য বিরোধ এখন আইনি জটিলতায় রূপ নিয়েছে।
‎
‎স্বামী মো. বিল্লাল খান (২৬) ও স্ত্রী সুইটি (২২)—দুজনেরই বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়। বিয়ের পর তাঁরা ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করতেন।
‎
‎বিল্লালের অভিযোগ, পারিবারিক কলহের জেরে প্রায় দুই মাস আগে স্ত্রী সুইটি তাঁকে না জানিয়ে তাঁদের তিন বছরের মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরে গত ১৯ আগস্ট ২০২৬ সকালে তিনি কর্মস্থলে থাকা অবস্থায় সুইটির বড় বোন নাছরিনসহ আরও একজন তাঁদের বাসায় যান। এ সময় সুইটিকে মেয়েসহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় বাসা থেকে তাঁর ছোট বোনের প্রায় এক ভরি স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
‎
‎এ ঘটনায় গত ২২ আগস্ট ঢাকার কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন বিল্লাল। অভিযোগে সুইটির পাশাপাশি তাঁর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও স্ত্রী ও সন্তানকে তাঁর কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া এবং বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যাওয়ার ঘটনায় জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেন তিনি।
‎
‎অন্যদিকে, বিল্লালের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে শরীয়তপুর আদালতে মামলা করেছেন সুইটি বলে জানা গেছে। পাশাপাশি স্বামীর সঙ্গে আর সংসার করতে চান না বলেও জানিয়েছেন তিনি।
‎
‎গত ১০ নভেম্বর বিকেল ৩টার দিকে সুইটির বাবার বাড়িতে যান সাংবাদিকেরা। এ সময় তাঁর সঙ্গে কথা বলতে চাইলে তিনি অডিও বা ভিডিও ধারণের শর্তে বক্তব্য দিতে রাজি হননি। রেকর্ডিং না করার শর্তে সাংবাদিকদের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন সুইটি।
‎
‎তিনি স্বামীর বিরুদ্ধে আনা পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি যদি অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্কে জড়িত থাকতাম, তাহলে কি এখন বাবার বাড়িতে থাকতাম? আমি তাঁর সঙ্গে আর সংসার করতে চাই না।’
‎
‎সুইটির অভিযোগ, বিদেশ যাওয়ার জন্য বিল্লাল তাঁর কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেছিলেন। এ কারণে তিনি স্বামীর বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছেন। তবে বিল্লালের মা কিংবা ভাইবোনেরা কখনো তাঁর সঙ্গে খারাপ আচরণ করেননি বলেও জানান তিনি। এ ঘটনায় বিল্লালের পরিবারের অন্য সদস্যদের কোনো ভূমিকা নেই বলেও দাবি করেন সুইটি।
‎
‎এদিকে, মুঠোফোনে বিল্লাল খান বলেন, ‘সুইটি কেন এবং কার পরামর্শে এমন সিদ্ধান্ত নিচ্ছে, তা আমি বুঝতে পারছি না। আমার তিন বছরের মেয়েকে বাবার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। সে আমার বিরুদ্ধে যৌতুক দাবির যে অভিযোগ করেছে, আমি কখনোই তার কাছে যৌতুক দাবি করিনি। মিথ্যা মামলা দিয়ে আমাকে এবং আমার অসুস্থ মাকে হয়রানি করা হচ্ছে।’
‎
‎তিনি আরও বলেন, ‘বর্তমানে ওই মামলায় আসামি হয়ে আমি পলাতক রয়েছি। আমি দ্রুত বিষয়টির একটি সুষ্ঠু সমাধান চাই।’
‎
‎প্রেমের সম্পর্ক থেকে শুরু হওয়া সংসারের এমন পরিণতিতে উদ্বেগ তৈরি হয়েছে দুই পরিবারের মধ্যে। একদিকে স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগ, অন্যদিকে স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ। দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট হয়েছে, তাঁদের দাম্পত্য সম্পর্কে গভীর বিরোধ তৈরি হয়েছে। তবে এই বিরোধের মধ্যে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় রয়েছে তাঁদের তিন বছরের কন্যাসন্তানের ভবিষ্যৎ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রেমের বিয়ের পাঁচ বছরের সংসারে ভাঙন, স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা; পাল্টাপাল্টি অভিযোগে বিপাকে দম্পতি

আপডেট সময়ঃ ০৭:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬