সর্বশেষঃ
কালুখালীর হিরু মোল্লার ঘাটে চলমান ব্রিজের কাজ পরিদর্শনে ইউএনও মেজবাহ উদ্দিন
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৮:৫৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে
আদম আলী রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হিরু মোল্লার ঘাটে চলমান ব্রিজের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন।
গতকাল ২৫ এপ্রিল বিকাল ৪ টায় তিনি সরেজমিন পরিদর্শন করেন। এসময় উপজেলা এলজিডির প্রোকৌশলী অরুন কুমার দাস, কনসালটেন্ট ইন্জিনিয়ার আসাদুজ্জামান রিপন, উপজেলা সাব এসিসট্যান্ট ইন্জিনিয়ার মোঃ আকবর আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রোকৌশলী অরুন কুমার দাস বলেন ব্রীজটি সঠিকভাবে নির্মানের জন্য আমরা সার্বক্ষণিক তদারকী করে যাচ্ছি। আশা করছি দ্রুত সময়ে ব্রীজটির দৃশ্যমান কাজ সম্পন্ন হবে।
পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন বলেন সামনে যেহেতু বর্ষাকাল তাই দ্রুত ব্রীজটি নির্মানের জন্য পাইলিং এর কাজ চলছে, আশা করা যাচ্ছে ১০/১৫ দিনের ভিতর পাইলিং এর কাজ সম্পন্ন হবে।
ট্যাগস :
























