ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬ | ই-পেপার

গাইবান্ধায় দুদকের গণশুনানিতে ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:৩২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ১৫৮ বার পড়া হয়েছে

নুরুল ইসলাম,প্রতিনিধি গাইবান্ধা: – গাইবান্ধায় সরকারি দপ্তরে সেবা প্রাপ্তিতে হয়রানি বন্ধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘গণশুনানি’ অনুষ্ঠিত হয়েছে। ১১ মে (সোমবার) সকালে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন
করা হয়।

​গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ-এই লক্ষ্য নিয়ে দুদক কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পেতে পারে, তা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) মোতাহার হোসেন, মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।
​গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভুক্তভোগীরা, পাসপোর্ট, শিক্ষা, স্বাস্থ্য, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত, ভূমি অফিস এবং বিদ্যুৎসহ বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে ভোগান্তি ও দুর্নীতির অভিযোগ সরাসরি কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। উপস্থিত কর্মকর্তারা সুনির্দিষ্ট কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেন এবং বাকি বিষয়গুলো দ্রুত খতিয়ে দেখার আশ্বাস প্রদান করেন।

​সমন্বিত জেলা কার্যালয় রংপুর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গাইবান্ধার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গণশুনানিতে ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ আমলে নিয়ে শুণানি হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধায় দুদকের গণশুনানিতে ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ

আপডেট সময়ঃ ০২:৩২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬