ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ই-পেপার

অনলাইন সেবা সূচকে বিশ্বে ৫১তম এবং ই-গভর্নমেন্ট সূচকে ৯৭তম বাংলাদেশ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৫:৫৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ৮ বার পড়া হয়েছে

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬: সরকারি অনলাইন সেবার মানোন্নয়ন ও ডিজিটাল সেবা সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘের অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) এযাবৎকালের সর্বোচ্চ স্কোর অর্জনের পাশাপাশি বিশ্বে ৫১তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এ অর্জনের পেছনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তর-সংস্থার সমন্বিত প্রচেষ্টার পাশাপাশি তথ্য সংগ্রহ, যাচাই ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এসপায়ার টু ইনোভেট (এটুআই)। এর ফলে নাগরিকদের ডিজিটাল সেবাপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬ অনুযায়ী, ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে পৌঁছেছে। ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। একই সময়ে দেশের ইজিডিআই স্কোর ০.৬৫৭০ থেকে বেড়ে ০.৬৮৯৩ হয়েছে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ইউএনডিইএসএ) গত ১৯ নভেম্বর প্রতিবেদনটি প্রকাশ করে। এবারের মূল্যায়নেও বাংলাদেশ উচ্চ ইজিডিআই গ্রুপে অবস্থান ধরে রেখেছে।

ইজিডিআই মূলত তিনটি সমান গুরুত্বপূর্ণ উপসূচকের গড়ের ভিত্তিতে নির্ধারিত হয়। এগুলো হলো অনলাইন সার্ভিস ইনডেক্স (ওএসআই), টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স (টিআইআই) এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স (এইচসিআই)। এবারের মূল্যায়নে বাংলাদেশের অনলাইন সার্ভিস ইনডেক্সের স্কোর ০.৭৩৭৪ থেকে বেড়ে ০.৮১৬৮ হয়েছে, যা এযাবৎকালের সর্বোচ্চ। একই সময়ে টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্সের স্কোর ০.৬৪৮৫ থেকে বেড়ে ০.৬৯৯৭ হয়েছে। এ সূচকে এবার নতুনভাবে ‘ই-গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার’ উপাদান যুক্ত করা হয়েছে। অন্যদিকে, হিউম্যান ক্যাপিটাল ইনডেক্সে বাংলাদেশের স্কোর ০.৫৫১৫। নাগরিকদের অংশগ্রহণ মূল্যায়নকারী ‘পার্টিসিপেশন অ্যান্ড এনগেজমেন্ট’ মাত্রায় বাংলাদেশ ০.৭৯৩১ স্কোর অর্জন করেছে।

জাতিসংঘের প্রতিবেদনে বাংলাদেশকে এমন ১৭টি দেশের একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাদের অনলাইন সেবার মান সামগ্রিক ইজিডিআই স্তরের তুলনায় বেশি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অবকাঠামো ও অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এসব দেশ অনলাইন সেবার উন্নয়নে ধারাবাহিকভাবে বিনিয়োগ অব্যাহত রেখেছে।

আঞ্চলিক পর্যায়েও বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে এশিয়ার উপ-অঞ্চলগুলোর মধ্যে দক্ষিণ এশিয়ায় গড়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে। এ অগ্রগতির সহায়ক হিসেবে মোবাইলের মাধ্যমে সহজলভ্য সেবা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের গুরুত্ব তুলে ধরা হয়েছে। ইজিডিআই র‍্যাংকিংয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা (১১০তম), মালদ্বীপ (১০৭তম), নেপাল (১১২তম) এবং পাকিস্তানের (১১৯তম) চেয়ে এগিয়ে রয়েছে। অন্যদিকে, লোকাল অনলাইন সার্ভিস ইনডেক্সে ঢাকা শহর (ঢাকা উত্তর সিটি করপোরেশন) ০.৭২২৮ স্কোর অর্জন করে ৭২তম অবস্থানে রয়েছে।

জাতিসংঘের এ জরিপের প্রস্তুতি ও তথ্য সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটুআই। জরিপের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে এটুআই বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তর-সংস্থার সঙ্গে পরামর্শ সভা আয়োজন করে। এসব সভায় জাতিসংঘের মূল্যায়ন পদ্ধতি ও মানদণ্ড সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করার পাশাপাশি সরকারি ওয়েবসাইট ও পোর্টালের তথ্য নিয়মিত হালনাগাদ করতে উদ্বুদ্ধ করা হয়। একই সঙ্গে জাতিসংঘের মেম্বার স্টেট কোয়েশ্চেনেয়ারের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, যাচাই ও সমন্বয়ের কাজেও এটুআই সক্রিয় ভূমিকা পালন করে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর-সংস্থার সমন্বিত প্রচেষ্টার ফলে অনলাইন সেবার সূচকে বাংলাদেশ এ রেকর্ড স্কোর অর্জন করেছে।
জাতিসংঘের ই-গভর্নমেন্ট জরিপে অনলাইন সেবা, প্রাতিষ্ঠানিক কাঠামো, নাগরিক অংশগ্রহণ, টেলিযোগাযোগ অবকাঠামো এবং মানবসম্পদের সক্ষমতাসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা হয়। এবারের জরিপে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, সামাজিক সুরক্ষা ও বিচারসহ নাগরিকজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাভিত্তিক সেবার মূল্যায়নের পরিধি সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি সরকারি কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারসংক্রান্ত প্রশ্ন প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের অগ্রযাত্রাকে সহায়তা এবং সদস্যদেশগুলোর ডিজিটাল সরকারব্যবস্থার অগ্রগতি মূল্যায়নের লক্ষ্যে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ইউএনডিইএসএ) ২০০৩ সাল থেকে প্রতি দুই বছর পরপর ই-গভর্নমেন্ট জরিপ প্রকাশ করে আসছে। এবারের প্রতিবেদনে বাংলাদেশের অগ্রগতি সরকারি সেবার ডিজিটাল রূপান্তর, নাগরিকবান্ধব অনলাইন সেবা সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অনলাইন সেবা সূচকে বিশ্বে ৫১তম এবং ই-গভর্নমেন্ট সূচকে ৯৭তম বাংলাদেশ

আপডেট সময়ঃ ০৫:৫৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬