বান্দরবানে সেনা উদ্যোগে দুঃস্থ অসহায় ১০৬ পারিবার মাঝে পবিত্র ঈদু-উল উপলক্ষে আর্থিক প্রদান
- আপডেট সময়ঃ ০৯:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ৬১ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন,বান্দরবান প্রতিনিধি: বৃহস্পতিবার (২১ মে ) সকালে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে বান্দরবানে বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীরর মাঝে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোঃ সামিউল ইসলাম, জিএসওথ্রী (ইন্টেলিজেন্স)সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড, রিজিয়ন অফিসার স্টাফ সদস্যবৃন্দ এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
এই কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন প্রয়োজনীয় ঈদ সামগ্রী প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: পোলাও চাল, সিদ্ধ চাল, আটা,সেমাই, গুড়া দুধ,চিনি সয়াবিন তৈল,পেঁয়াজ এবং আলু। এছাড়াও ২টি অসহায় পরিবারের দুগ্ধ শিশুদের গুরো দুধ,০৩টি অসহায় পরিবার’কে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন ও ০১ ত্রিপুরা সম্প্রদায়ের ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের (ইন্টেলিজেন্স) ক্যাপ্টেন মোঃ সামিউল ইসলাম বলেন,বাংলাদেশ সেনাবাহিনী সব সময়ই মানবিক প্রয়োজনে সাধারণ মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। প্রত্যন্ত অঞ্চলের এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে পারলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে।
বান্দরবান রিজিয়নের পক্ষ হতে বিবৃতি প্রদান করা হয় যে,যেকোনো সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী রিরলসভাবে কাজ করে যাচ্ছে। দূর্গম পাহাড়ের প্রতিটি প্রান্তে আর্তপীড়িত মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।



















