পার্বত্যঞ্চলে জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই যোগদান পর থেকে পার্বত্য এলাকায় উন্নয়ন
- আপডেট সময়ঃ ০৪:২১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পর্যটন অবকাঠামো চেষ্টায় নতুন প্রকল্প এর মধ্যেমে উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই । তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত জোরদার পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নয়ন হবে বলে জানিয়েছেন।
তিনি বলেন- বান্দরবান ৭টি উপজেলায় দীর্ঘদিনের পাহাড়ের নানান সন্ত্রাসীদের তৈরি হওয়ার কারণে পাহাড়ের গ্রামের মানুষরা খাবার পানি, পশু প্রাণীর চাষ , মৎস্য উৎপাদন হ্রাস,রাস্তার ও পর্যটন উন্নয়নের সমস্যা ভোগ ছিলেন। পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্বে গ্রহণ করার পর এসব উন্নয়ন কাজ,পর্যটকদের স্পর্ট গুলো খুলে দেয়ায় বাস্তবায়িত ও পার্বত্য এলাকার চেহারা পাল্টে দিয়েছেন।
জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই তিনি আরো বলেন, বান্দরবান পার্বত্য অঞ্চলের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, পাহাড়ের মানুষ যাতায়াত জন্য যানবাহন চলাচল রাস্তার সুবিধা ও পর্যটনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়েছে।
দীর্ঘদিন ধরে নানান পাহাড়ের সন্ত্রাসীদের কর্মকাণ্ড এসব কারণে পর্যটন এলাকায় গুলো বন্ধ হওয়ায় টুরিস্টরা বান্দরবান আসতে পারতো না। সেজন্য পর্যটন এলাকায় তাদের ব্যবসায় উৎপাদন কমছে এবং পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি উত্তরণে চেয়ারম্যান পদ গ্রহণ করার পর পাহাড়ের পর্যটন এলাকায় গুলো শান্তিতে ব্যবসায় করতে পারছেন ও টুরিস্টরা যেতে পারছেন।
জেলা পরিষদের চেয়ারম্যান উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে শান্তিশৃঙ্খলা বজায় রেখে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসেন।
এ দুর্গম পাহাড় বান্দরবান জেলা ও উপজেলাসহ পার্বত্য যেসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান নেই সেখানে স্বল্প সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও করে দিয়েছেন চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এদিকে বান্দরবান সদরসহ উপজেলা বিভিন্ন কৃষি চাষী ব্যক্তিদের জন্য কৃষি চাষের জন্য যন্ত্র মেশিন, গৃহ পশু প্রাণী পালনের জন্যসহ নিরীহ অসহায় পরিবারকে ঘর নির্মাণ করার জন্য ঢেউটিন ইত্যাদি সহায়তা প্রদান করেন।
























