ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | ই-পেপার

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের পুনরায় ফল প্রকাশের নির্দেশ হাইকোর্টের

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০১:৫৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ৮ বার পড়া হয়েছে

৪৩ তম বিসিএস নন ক্যাডারে নিয়োগের পুরো প্রক্রিয়া অস্বচ্ছ হওয়ায়, পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশনা দেয়া হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

পরে রিটকারী আইনজীবী বলেন, প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে এই নিয়োগ দেয়া হয়েছিল বলে হাইকোর্ট তা রায়ের পর্যবেক্ষণে বলেছেন।

শিক্ষা ক্যাডারে পদায়ন পেলেন ৩২৬ প্রভাষক, যোগ দেননি ২২ জন
এর আগে গত বছর ৪৩তম বিসিএসের ননক্যাডারে নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে ৪৬২ জন চাকরিপ্রত্যাশী হাইকোর্টে রিট দায়ের করেন। ২০২৪ সালে ৪৩তম নন ক্যাডারে ৬৪২ জনকে নিয়োগ দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের পুনরায় ফল প্রকাশের নির্দেশ হাইকোর্টের

আপডেট সময়ঃ ০১:৫৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬