নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি লুৎফর রহমান কাজল
- আপডেট সময়ঃ ০৮:৪৯:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ৫৫ বার পড়া হয়েছে
রামু (কক্সবাজার), প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার-৩ (রামু) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।
পরিদর্শনকালে তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা নদীভাঙনের ভয়াবহতা তুলে ধরে স্থায়ী বাঁধ নির্মাণ ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নদীর তীব্র স্রোতে বিভিন্ন ইউনিয়নের বসতভিটা, কৃষিজমি ও সড়ক ভাঙনের ঝুঁকিতে পড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।






















