ঢাকা, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ | ই-পেপার

রোয়াংছড়িতে বন্যাদুর্গত পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরী, নগদ সহায়তা বিতরণ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে

বান্দরবান প্রতিনিধি: “পার্বত্য বান্দরবানের মানুষই আমার প্রাণ। সুখে-দুঃখে, আপদে-বিপদে তারাই আমার পরিবার। যতদিন বেঁচে আছি, ততদিন মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাব।”—এভাবেই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি নিজের দায়বদ্ধতার কথা তুলে ধরেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

মঙ্গলবার (৪ আগস্ট) রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদারপাড়ায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোয়াংছড়ি এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের বাস্তবায়নে, হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ মানবিক সহায়তা কার্যক্রমে স্থানীয় বন্যাদুর্গত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সাচিং প্রু জেরী বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক কর্তব্য। সরকার সবসময় দুর্গত মানুষের পাশে রয়েছে। আমি ব্যক্তিগতভাবেও সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। মানুষের মুখে হাসি ফোটাতে পারলে সেটিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

তিনি আরও বলেন, পাহাড়ে বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগ মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিং। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার প্রকাশ চাম্বুগং, রোয়াংছড়ি এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার উসাইম্যা মারমা, প্রকল্প কর্মকর্তা উবাসাই মারমা, তারাছা ইউনিয়নের প্রোগ্রাম কর্মকর্তা উনিহ্লা মারমা, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সাম্প্রতিক আকস্মিক বন্যায় তারাছা ইউনিয়নের বহু পরিবার ঘরবাড়ি, ফসল ও দৈনন্দিন জীবিকার ক্ষতির মুখে পড়েছে। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে জরুরি সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেন সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী ও অতিথিবৃন্দ। এ সময় উপকারভোগীরা এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজক প্রতিষ্ঠান ও সহযোগী সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রোয়াংছড়িতে বন্যাদুর্গত পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরী, নগদ সহায়তা বিতরণ

আপডেট সময়ঃ ০৮:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬