ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ই-পেপার

বগুড়ায় পচা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে জিন্না স্টোরকে জরিমানা

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৪৩ বার পড়া হয়েছে

জে এস সাহাদত হোসেন শাহীন বগুড়ায় পচা ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে জিন্না স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে জিন্না স্টোরে পচা ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং বিক্রির বিষয়টি শনাক্ত করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে সহকারী পরিচালক মেহেদী হাসান ব্যবসায়ীদের পচা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা এবং পণ্যের মেয়াদ ও মান যাচাই করে ভোক্তাদের কাছে বিক্রির আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে ভোক্তাদেরও পণ্য কেনার আগে মেয়াদ ও মান যাচাই করার পরামর্শ দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় পচা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে জিন্না স্টোরকে জরিমানা

আপডেট সময়ঃ ০৮:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬