সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার
- আপডেট সময়ঃ ০৩:৪৮:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৩ বার পড়া হয়েছে

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিস স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে রমনা থানাধীন সেগুনবাগিচার ২০ নম্বর এলাকার ২/এ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি দল।
গ্রেপ্তার গোলাম মহিউদ্দিন চৌধুরীর বয়স ৬৬ বছর। তার স্থায়ী ঠিকানা রাজধানীর খিলগাঁওয়ের মালিবাগ বাজার রোড এলাকায়। বর্তমানে তিনি মিরপুর ডিওএইচএসে বসবাস করতেন।
এর আগে ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় মিজানুর রহমান (৫৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ওই হামলা, ভাঙচুর ও লুটপাটের সময় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিস স্টুডিও’ও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




















