ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ই-পেপার

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ আমলে নিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮০ বার পড়া হয়েছে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের যেকোনো উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তবে দু-একটি ঘটনাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে—এমন বক্তব্য সঠিক নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণেই রয়েছে।

রাজধানীর রামপুরা ও মানিকদীতে স্টুডিওতে হামলার ঘটনায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাগুলোর তদন্ত চলছে। অপরাধী যে-ই হোক, তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া মিরপুর-১০ এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও সিটি করপোরেশনের মধ্যে সংঘর্ষের ঘটনায় সমন্বয়হীনতার অভাব ছিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দেশে যেকোনো সময়ের তুলনায় বর্তমানে ধর্মীয় সম্প্রীতি ভালো রয়েছে। এবার উৎসবমুখর পরিবেশে সারাদেশে প্রায় ৩৩ হাজার ৮০০-এর বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বছর দুর্গাপূজায় সরকারি বরাদ্দ ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি গতবারের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা প্রায় দেড় হাজার বেড়েছে।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ছুটি ও অর্থ বরাদ্দ বাড়ানোয় তারা সন্তুষ্ট। একই সঙ্গে পূজার আগে নিরীহ হিন্দু সম্প্রদায়ের কাউকে গ্রেপ্তার না করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ আমলে নিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময়ঃ ০২:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬