ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ই-পেপার

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:১০:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এ পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ বুধবার (২৮ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তালিকাভুক্ত কেন্দ্রের বাইরে বা নির্ধারিত সময়ের আগে মেডিকেল পরীক্ষা করানো হলে তা গ্রহণযোগ্য হবে না। এসব পরীক্ষার ভিত্তিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের প্রক্রিয়াও সম্পন্ন করা হবে না।

এ অবস্থায় মালয়েশিয়াগামী কর্মীদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মেডিকেল সেন্টারের তালিকা নিয়মিত অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

আপডেট সময়ঃ ০২:১০:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬