ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ই-পেপার

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, প্রাণ গেল অন্তত ১০ জনের

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৪:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দেশটির রাজধানী মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়াগামী রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

রেল পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে আন্দালুসিয়াগামী উচ্চগতির রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের এক সরকারি মুখপাত্র জানান, স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর রেনফে ও ইরিও পরিচালিত দুটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে ইরিওর দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ ও আহত ব্যক্তির সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আঞ্চলিক সরকারের একটি সূত্র অন্তত ১০ জনের মৃত্যুর খবর জানিয়েছে। খবর রয়টার্সের।

দুর্ঘটনাস্থলের ভিডিওতে লাইনচ্যুত একটি ট্রেনের বগিকে উঁচু রেলপথের ওপর আটকে থাকতে দেখা যায়। রেলপথের নিচের ঢালে ছড়িয়ে ছিল দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ, ভাঙা প্যানেল ও ট্রেনের বিভিন্ন ধ্বংসাবশেষ।

নিকটবর্তী উর্দা শহরের মেয়র ম্যানুয়েল গালান স্পেনের রেডিও স্টেশন কাদেনা সেরকে জানান, জরুরি সেবাকর্মীরা যাত্রী ও আহত ব্যক্তিদের আশ্রয়ের ব্যবস্থা করতে স্থানীয় কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলেছেন। এ জন্য একটি ক্রীড়া হলসহ জরুরি আশ্রয়কেন্দ্র প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়।

এর আগে গত জানুয়ারিতে কর্দোবা প্রদেশের আদামুজের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ওই দুর্ঘটনায় ৪৬ জন নিহত হন। বুধবারের দুর্ঘটনার মাত্র নয় মাস আগে একই রেলপথে একই দুই পরিচালনাকারী সংস্থার ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আগের দুর্ঘটনার পর দেশটির রেলপথের রক্ষণাবেক্ষণে সাম্প্রতিক বছরগুলোতে পর্যাপ্ত বিনিয়োগ হয়েছে কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়।

বুধবারের দুর্ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তাঁর দিনের কর্মসূচি বাতিল করেন। বিরোধী দল পিপলস পার্টিও তাদের সব নির্বাচনী প্রচার অনুষ্ঠান স্থগিত করেছে বলে দলের এক মুখপাত্র জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, প্রাণ গেল অন্তত ১০ জনের

আপডেট সময়ঃ ০৪:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬