ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ই-পেপার

ঢাকা-সৌদি রুটে ১৫৩ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপ করায় ঢাকা-সৌদি রুটে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর পর্যন্ত এ রুটে মোট ১৫৩টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৬৩৬ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি, সৌদিয়ার ২০টি, রিয়াদ এয়ারওয়েজের ১৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং ইন্ডিগোর ৩০টি ফ্লাইট রয়েছে।

এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।

ফ্লাইট বাতিল ও স্থগিত হওয়ায় যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। বিশেষ করে সৌদি আরবগামী ও সেখান থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকা-সৌদি রুটে ১৫৩ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

আপডেট সময়ঃ ০৩:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬