সর্বশেষঃ
এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয়
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৫:০৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে

এশিয়া কাপ আর্চারির কম্পাউন্ড নারী দলীয় ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।
বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টে পরাজিত করেন বাংলাদেশের নারী আর্চাররা।
স্বর্ণজয়ী বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করেন বন্যা আক্তার, মোসা. কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস।
ফাইনালে শুরু থেকেই আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখান বাংলাদেশের আর্চাররা। চারটি এন্ডে তাঁরা যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট অর্জন করেন। এতে বাংলাদেশের মোট স্কোর দাঁড়ায় ২৩০।
অন্যদিকে, কাজাখস্তান চারটি এন্ডে যথাক্রমে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭ পয়েন্ট পেয়ে মোট ২২০ স্কোর করে। শেষ পর্যন্ত ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে স্বর্ণপদক জিতে নেয় বাংলাদেশের মেয়েরা।
ট্যাগস :




















